ভোলায় জলবায়ুর নীতিবাচক পরিবর্তন বিষয়ক সাংবাদিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ভোলায় এলজিইডির উদ্যোগে জলবায়ুর নীতিবাচক পরিবর্তন বিষয়ক সাংবাদিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল থেকে ভোলা এলজিইডি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুল হাকিম।এসময় তিনি বলেন, বর্তমানে বিশ্বে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা ক;রে টিকে থাকতে আমাদের এখনই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাই সত্যিকার বাস্তব তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান। এসময় ভোলা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সংবাদ কর্মী প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন।

Comments
No comments
Add a comment: