ভোলায় চরফ্যাশনে চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে জেলে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলার চরফ্যাশনে চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপকূলীয় জেলেরা।
আজ দুপুরে চরফ্যাশন উপজেলার খেজুর গাছিয়া মৎস অবতরন কেন্দ্রে এ মানববন্ধনে মেঘনা পাড়ের শতশত জেলেরা অংশগ্রহণ করে। জেলেরা জানায়, জাল ও নৌকা চুরি হয়ে যাওয়ায় এলাকার অনেক জেলে এখন মানবেতর জীবনযাপন করছে। প্রতিনিয়ত নৌকার জাল, ইঞ্জিন, তেল ও মালমাল চুরি হয়ে গেলেও প্রশাস;ন কোন ব্যাবস্থা নিচ্ছে না। প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে কয়েকটি চোর চক্র। মানববন্ধনে বক্তব্য রাখেন, খেজুর গাছিয়া মৎস অবতরন কেন্দ্রর সভাপতি আলম মেম্বার, সম্পাদক শাজাহান মেম্বার, বাজার কমিটির সভাপতি মানিক ভুইয়া, আবু তাহের মাঝি, ফরিদ মাঝি, শাহিন মাঝি প্রমুখ।মানববন্ধন শেষে চুরির শাস্তি ও প্রতিকারের দাবীতে বিক্ষোভ মিছিল করে জেলেরা।এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Comments
No comments
Add a comment: