ভোলায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

"পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি " এ স্লোগান কে সামনে রেখে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোলা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এসময় ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, জহুরুল ইসলাম নকীব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সহ আরো অনেকে।

Comments
No comments
Add a comment: