ভোলায় আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

" সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীনদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পুরনে প্রজন্মের ভুমিকা " এ স্লোগান কে সামনে রেখে ভোলায় ৩৩তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে।
আজ সকালে ভোলা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীন হিতৈষী সংঘ ও সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থাসমূহ এর আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, নিজাম হাসিনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ ( সিআইপি),প্রবীন হিতৈষী সংঘ ভোলা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক মোঃ আবু তাহের সহ অন্যন্যরা।

Comments
No comments
Add a comment: