ভোলার লালমোহনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারনা শুরু

ভোলার লালমোহনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এর প্রচার প্রচারনা প্রারম্ভে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজিত দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন নৌকা প্রতিকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। দোয়া মোনাজাত শেষে বিভিন্ন বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারনা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ আওয়ামী লীগের অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: