ভোলার বোরহানউদ্দিনে পাগলা কুকুরের বেপরোয়া কামড়ানো ঠেকাতে ইউএনও জরুরি সভা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত তিন দিনে পাগলা কুকুরের কামড় শিশু সহ ৩০ জন আহত হয়েছে।
উপজেলার পক্ষিয়া, কাচিয়া ও টবগী ইউনিয়ন সহ বোরহানগঞ্জ বাজারে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এসব ঘটনা ঘটেছে বলে জানান স্হানীয়রা। এ নিয়ে এসব এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে আতঙ্ক বিরাজ করছে। জানাযায়, গত বৃহস্পতি বার কুকুরের কামড়ের এ বিষয়টি স্হানীয়দের নজরে আসে কারণ বৃহস্পতিবার ১০ জন সহ শুক্র,শনি ও রবিবার বোরহান গঞ্জ বাজারের আশেপাশে আরও প্রায় ২০ জন কে পাগলা কুকুর কামড়িয়ে আহত সহ অনেক কে গুরুতর আহত করেছে। আহতরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল এবং অনেকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্বাশ্বত চন্দন,মিস্ত্রি এ প্রতিবেদক কে জানান, বৃহস্পতিবার, শুক্র, শনি এবং রবিবার পর্যন্ত প্রায় ২০-২৫ জন পাগলা কুকুর কামড়ানো রুগী কে চিকিৎসা সেবা দিয়েছি এদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। আবার শুনেছি অনেকে উন্নত চিকিৎসার জন্য বরিশা2482; শেরেবাংলা মেডিকেল হাসপাতালেও গিয়েছে । এক প্রশ্নের জবাবে, ডাঃ শ্বাশ্বত চন্দন মিস্ত্রি বলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান - উজ্জামান স্যার কে বিষয় টি অবগত করলে তিনি দ্রুত মিটিং ডেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ স্হানীয়দের কে সাথে নিয়ে পাগলা কুকুরের কামড়ানোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার নির্দেশ প্রদান করেন। এবং সর্তকতা অবলম্বনে হাট- বাজারে মাইকিং করার নির্দেশ প্রদান করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান - উজ্জামান এ প্রতিবেদক কে বলেন, আমি কাঁচিয়া, টবগী ও পক্ষিয়া ইউনিয়ন থেকে এবং বোরহানগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে পাগলা কুকুর কামড়ানোর খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় জনসাধারণ কে নিয়ে পাগলা কুকুর কামড়ানোর বিষয়ে করনীয় নির্ধারনে নির্দেশ প্রদান করেছি। এবং বোরহানউদ্দিন পৌর মেয়র মো: রফিকুল ইসলাম কে বিষয় টি অবগত করছি এবং করনীয় নির্ধারনে পরামর্শ চেয়েছি।
সকলের চেষ্টায় পাগলা কুকুর কামড়ানোর থেকে জনসচেতনতার জন্য হাট- বাজারে মাইকিং করার নির্দেশ প্রদান করেছি।

Comments
No comments
Add a comment: