ভোলার বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন গুলো জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের স্মরণ করেন।
পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া - মোনাজাত করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Comments
No comments
Add a comment: