ভূঞাপুর ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ ডিসেম্বর) ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে মাঠ প্রাঙ্গনে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ছিল- দিন ব্যাপী আলোচনা সভা, পরিচিতি পর্ব, আনন্দ রেলী ও ইসলামী সংগীতানুষ্ঠান। এতে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৮৭ সাল থেকে শুরু করে ২০২১ সালের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের অতীত স্মৃতি চারণ করে বক্তব্য তুলে ধরেন।
১ম পর্বের অনুষ্ঠান শেষে স্থানীয় সাংসদ ছোট মনিরের নেতৃত্বে প্রাক্তন সকল শিক্ষার্থীদের নিয়ে আনন্দ রেলি অনুষ্ঠিত হয়েছে।

Comments
Md Ubaidullah Sarkar
very nice
Add a comment: