ভূঞাপুর অঞ্চল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যাচাইয়ের লক্ষে ভূঞাপুর অঞ্চল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়।
৩ নভেম্বর শুক্রবার সকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্রধান সমন্বয়ক ছিলেন রোজ বার্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ খায়রুল বাশার। প্রধান কেন্দ্র সচিব ছিলেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম, সহকারী সচিব অত্র বিদ্যালয়ের শিক্ষক মহির উদ্দিন। উপস্থিত ছিলেন, মর্নিং সান কিন্ডারগার্টেন পরিচালক খায়রুজ্জামান ভূইয়া, লাকী ম্যাডাম, সাংবাদিক ফরমান শেখ, সাংবাদিক হাদী চকদার সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক বৃন্দ।
বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক রোজ বার্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ খায়রুল বাশার কাজী এগ্রো টিভিকে বলেন, ছোট ছেলে-মেয়েদের মেধা বিকাশ ও যাচাইয়ের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা উৎসব মূখর পরিবেশে পরীক্ষা দিয়েছে। সকল অভিভাবকদের সহযোগিতায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে এ ধরণের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ভূঞাপুর অঞ্চল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২৩ এ উপজেলার সকল কিন্ডারগার্টেনের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৮১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে বৃত্তি পরীক্ষা। এতে প্রত্যেক শ্রেণী ভিত্তিক ৪টি গ্রেডে মোট ২৮টি স্কলারশিপ সহ শতকরায় ৪০ জন বৃত্তি পাবে।

Comments
No comments
Add a comment: