ভূঞাপুরে মাটির গর্ত থেকে মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার আটক ৩

টাঙ্গাইলের ভূঞাপুরের সার পলশিয়া ভাবীর বালু ঘাট নামক এলাকায় মাটির গর্ত থেকে আব্দুল হক (৫৫)নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। এছাড়াও ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করে পুলিশ।
নিহত আব্দুল হক পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। আটককৃত ৩জন হলেন, সার পলশিয়া গ্রামের ফারুক হোসেন পিতা সবুর কশাই, জয়নব ও তার স্বামী আব্দুল বারেক। পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের জয়নব বেগম ফোন করে ডেকে নেয় তার বাড়িতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে। পরে তিনি রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেয় নিহতের স্ত্রী আয়শা খাতুন।
পরে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কথামত জয়নবের বাড়ি গেলে তার বাড়ির আঙ্গিনায় মাটিতে পুতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের সনাক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে।

Comments
No comments
Add a comment: