ভূঞাপুরে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত!

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের উন্নয়ন তুলে ধরে প্রচার-প্রচারণা ও বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার (১৩ অক্টোবর) ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্মরণ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একই আসনে মনোনয়নপ্রত্যাশী গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদলের সঞ্চালনায় অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, ভূঞাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মরিয়ম আক্তার মুক্তা, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলুসহ গোপালপুর-ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ সহস্রাধিক নেতৃবৃন্দ সহ প্রায় বিশ হাজারের অধিক সাধারণ জনতা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাসুদুল হক মাসুদ।
তিনি বলেন, ’সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির নৈরাজ্য, আগুন-সন্ত্রাস প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকার প্রার্থী হিসেবে আমি সবার কাছে দোয়া ও সমর্থন চাচ্ছি।’

Comments
No comments
Add a comment: