ভিশন ৪১ বাস্তবায়নে মান সম্মত শিক্ষার কোন বিকল্প নেই।- মোকতাদির এমপি।

বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে মন্ত্যব্য করেছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলা প্রশাসন কর্তৃক নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউট(পিবিজিএসআই) স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যের বলেন, মান সম্মত শিক্ষার কোন বিকল্প নেই। জাতি সুশিক্ষিত না হলে দেশকে ভাল কিছু দিতে পারে না। বিদেশে যেতে হলেও ভাষা বিশেষ করে ভালভাবে ইংরেজী শিক্ষার দরকার।এজন্য প্রতিটি মানুষেরই শিশু বয়স থেকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। আর এই শিক্ষা গ্রহণে ভাল মানে বই তথা পাঠ্য পুস্তকের গুরুত্ব অপরিহার্য।
তিনি আরো বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাব্যবস্থায় নতুনত্ব এসেছে। এ সরকার একটি শিক্ষা বান্ধব সরকার।এজন্য সরকারে প্রতিটি শিক্ষা বান্ধব উন্নয়ন প্রদক্ষেপ বাস্তবায়নে একাডেমিক ও শিক্ষকদের মান বৃদ্ধি করতে হবে।সরকার যাবতীয় সহযোগিতা দিয়ে যাবে যাতে আগামীর ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। তাই শিক্ষা ব্যবস্থাসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য এর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোঃ জিলফিকার হোসেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, প্রধান শিক্ষকদের পক্ষে চিনাঈর আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম ও ঘটিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম এর হাতে চেক তুলে দেন। এছাড়াও সদর উপজেলা প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিদের হাতে চেক বিতরণ করেন।
এসময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: