ভিনির বাতিল হওয়া গোলটি ‘বৈধ’ ছিল

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ম্যাচের তখন ২২তম মিনিট।

স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে পজেশন রিকভারি করে (বল কেড়ে নিয়ে) দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। অথচ গোলটি বাতিল হয়ে যায়। ভিএআর (VAR) চেকের পর সিদ্ধান্ত যায় স্কটিশদের পক্ষে।রেফারির যুক্তি ছিল, বল কেড়ে নেওয়ার মুহূর্তে হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। বল স্পর্শ করার আগে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে আঘাত করেন।গোল বাতিলের এই সিদ্ধান্তে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অবশ্য এই ক্ষোভই যেন তাঁকে আরও তাতিয়ে দেয়। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। অবশ্য ম্যাচের শুরুতে তাঁর গোলেই লিড পেয়েছিল ব্রাজিল।

২২ মিনিটের সেই গোল বাতিলের সিদ্ধান্তটি ছিল বেশ বিতর্কিত। রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে মতভেদ তৈরি হয়।ম্যাচ-পরবর্তী সময়ে এটি নিয়ে কথা বলেন ফুটবল বিশ্লেষকরা। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান মনে করেন, রেফারি সিজার রামোস এখানে ভুল করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য সংযোগ হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না ভিনিসিয়ুস কোনো ফাউল করেছেন। তিনি কেবল নিজের জায়গা ধরে রেখেছিলেন এবং ডিফেন্ডার নিজেই তাঁর পায়ে এসে লাথি মারেন। স্কটল্যান্ড এই সিদ্ধান্তে খুশি হতেই পারে, তবে তারা কিছুটা ভাগ্যের জোরেই পার পেয়েছে।’

Advertisement

তবে সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার ও সহ-ভাষ্যকার জেমস ম্যাকফ্যাডেন ক্যানের এই মতের কড়া বিরোধিতা করে বলেন, ‘না, আমি একমত নই। আমার মতে এটি ফাউল ছিল। সংযোগ সামান্য হোক আর যাই হোক, ফাউল তো ফাউলই। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বল কিক করার মুহূর্তে ডিফেন্ডারকে বাধা দেওয়া হয়েছে, যা তাকে কিক করা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট ছিল। আমার কাছে এটি একদম সঠিক সিদ্ধান্ত ছিল।’ ম্যাকফ্যাডেন পরে আরও যোগ করেন, ‘এটি অবশ্যই বড় বাঁচা, তবে ফাউল যখন হয়েছে, তখন সিদ্ধান্ত সঠিক।’সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইভা বিশেষজ্ঞ ক্যানের সুরেই সুর মিলিয়ে বলেন, ‘আমার কাছে এটি কোনোভাবেই ফাউল ছিল না। দারুণ প্রেসিং ছিল, ম্যাচ তখনই ২-০ হতে পারত। রেফারি বিশেষজ্ঞরা কী বলছেন তা দেখার বিষয়, তবে আমার চোখে এটি ফাউল নয়।’

স্কটল্যান্ডের নারী ফুটবলার র‍্যাচেল কর্সি বলেন, ‘তর্কের খাতিরে বলা যায় যে বল স্পর্শ করার আগেই ভিনিসিয়ুস ডিফেন্ডারের পায়ে আঘাত করেছিলেন, বলের ওপর তখন তাঁর নিয়ন্ত্রণ ছিল না। তিনি আগে স্কটিশ খেলোয়াড়কে আঘাত করেন, তাই এটি স্কটল্যান্ডের জন্য দারুণ ভাগ্যের ব্যাপার।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন