ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনগণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১০নং রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের জনগণ পুনরায় জনাব মো. মর্তুজ আলীকে দ্বিতীয়বারের মত মেম্বার নির্বাচিত করায় সাধারণ ভোটারগণ তাকে ভালোবেসে উপহার স্বরূপ একটি ইয়ামাহা এফ জেড মোটরসাইকেল উপহার দিয়েছেন। বিগত দিনে তার নিজস্ব কোন মটর সাইকেল ছিলোনা। যার কারণে মানুষের হাকে ডাকে বিভিন্ন যানবাহনে চলাফেরা করতে হতো। অনেক সময় নিদিষ্ট সময়ে প্রয়োজনীয় সময়ে যানবাহন পাওয়া যায় না, তাই যাতায়াতকে সহজতর করতে ৩নং ওয়ার্ডের জনগণ এই ভালবাসার প্রতিফলন ঘটায়।
উপহার কত টাকা মূল্যের কিংবা কত দামি সেটা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। অন্যান্য ইউনিয়ন ওয়ার্ডে লক্ষ্য করে দেখাযায়, জনপ্রতিনিধির থেকে সাধারণ জনগণ কিভাবে কিছু নেওয়া যায় সেটার সুযোগ খোঁজেন।কিন্তু রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনসাধারণেø0; মনোভাব পুরোই ব্যাতিক্রম। জনপ্রতিনিধির ভালাবাসায় সিক্ত হয়ে সাধারণ জনগণই বরং জনপ্রতিনিধিকে কিছু দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। এটা নিঃসন্দেহে একটা বিরল দৃষ্টান্ত। জনগনের এ ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। মর্তুজ মেম্বার যে সাধারণ জনগনের হৃদয় এর মনিকোঠায় জায়গা দখল করে নিয়েছে সেটা বুঝানোর জন্য এর চেয়ে বড় প্রমান আর হতে পারে না। তিনি জনগণকে যেভাবে ভালোবাসেন জনগণও তাকে ঠিক তেমনি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। জনগণ ও জনপ্রতিনিধি মধ্যে যে ভালবাসার বন্ধন তৈরি হয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার। এই রকম জনপ্রতিনিধি দিয়েই এলাকার সার্বিক উন্নয়ন করা সম্ভব বলে মনে করেন গুণীজনরা।
এ বিষয়ে মো. মর্তুজ আলী মেম্বার বলেন, তিনি তার এলাকার মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশে সত্যি বিস্মিত। ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মাদক, ঘুষ- দুর্নীতি মুক্ত, জবাবদিহীতা মূলক একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। ইনশাআল্লাহ্

Comments
হাসিবুল ইসলাম
এমন মেম্বার প্রতিটা ইউনিয়ন বা প্রতিটা ওয়ার্ড এ হওয়া উচিৎ, জনগণ জনপ্রতিনিদিকে ভালোবাসবে তার কর্ম দেখে
Add a comment: