ভালুকায় ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকায় গতকাল বুধবার বিকালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির ব্যাক্তিগত উদ্যোগে ভালুকা বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মি;য়া, ভালুকা উপজেলা তাঁতী লীগের সভাপতি এস.এম কামরুজ্জামান, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আ. ফ.ম আফজাল হাসান, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক হাসান আহমেদ শাকিল, ভালুকা উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক শ্রী বাবুল প্রমুখ।

Comments
No comments
Add a comment: