ভারতের শক্তি-দুর্বলতা নিয়ে বাংলাদেশকে টিপ্স দিলেন মাঞ্জরেকার

অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

তার আগে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে টাইগারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। নিজ দেশের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো দেখিয়েছেন। একইসঙ্গে সূর্যকুমারদের বিপক্ষে জয় পেতে কী করতে হবে সে কৌশলও বাতলে দিয়েছেন।  সুপার ফোরে উঠতে অন্যের উপর ভর করতে হলেও, এ পর্বের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে এখন ফাইনালের দিকে তাকিয়ে লিটন দাসের দল।  হাতে আছে দুই ম্যাচ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে ম্যাচের পরের দিন খেলা পাকিস্তানের বিপক্ষে। এ দুই ম্যাচের একটি জিতলে বাংলাদেশের ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত।

Advertisement

তবে শক্তিমত্তায়, অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা বেশ কঠিন হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।  যদিও ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছেন, বাংলাদেশের পক্ষে ভারতকে হারানো সম্ভব। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতকে হারানো অসম্ভব না, বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের।’  ১৯৮৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের হয়ে ১১১ আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা মাঞ্জরেকার নিজ দেশের শক্তিমত্তা ও দুর্বলতা ধরিয়ে দিয়েছেন। জয়ের জন্য টাইগারদের কী করতে হবে সে কৌশলও বাতলে দিয়েছেন। তিনি বলেন, ‘ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদ্বীপ-বরুণদের দেখে খেলা। পেসারদের ওপর চড়াও হওয়া উচিত। হার্দিক-দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশি বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া। আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন