ভারতকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
শনিবার, ২৫ মার্চ ২০২৩



ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রাশিয়ার কাছে পরাজিত হয়। তাই আসরে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই ভারতকে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

শুক্রবার (২৪ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে প্রথম একাদশে চার পরিবর্তন নিয়ে একাদশ জানান বাংলাদেশের কোচ। ম্যাচের শুরুতেই প্রথম সুযোগ পায় বাংলাদেশ। পূজা দাসের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুরভি আকন্দ প্রীতি। তবে বল চলে যায় সুলতানা আক্তারের কাছে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ম্যাচের ১৬ মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে রক্ষা পায় স্বাগতিক বাংলাদেশ।

Advertisement


নিজেদের অর্ধে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক রুমা আক্তার। গোলরক্ষক রানি দাসও পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু ভারতের পূজার লক্ষ্যভ্রষ্ট শটে গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ-পাল্টা আক্রমণের জোয়ারে কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি।

ম্যাচের ৭৪ মিনিটে বাংলাদেশকে গোল উপহার দেয় ভারত। স্বাগতিকদের আত্মঘাতী গোল উপহার দিয়ে নিজেদের বিপদ ডেকে আনে ভারত। সেই গোল নিয়েই ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাশিয়া। অন্যদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ভারত। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে শিরোপা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন