ভাঙ্গা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মামুনুর রশীদ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩



দক্ষিণ ও পশ্চিমাঞ্চালকে রেল সংযোগের আওতায় আনার কাঙ্ক্ষিত স্বপ্নের কাজটা শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই সপ্ন বাস্তবে পূরণের লক্ষে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চাল রেল সংযোগের আওতায় এনে অভূতপূর্ব সফলতার প্রজ্বলন জাগিয়েছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও উন্নয়নের জননেত্রী শেখ হাসিনা।

আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে একটি বিশেষ রেলযোগে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে একটি বিশেষ রেল যোগে প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবেন। সফরসঙ্গী হিসেবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ মন্ত্রী পরিষদের কয়েকজন প্রভাবশালী মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফর উল্লাসহ অনেকেই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থাকবেন বলে স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতৃবৃন্দদের প্রাপ্ত তথ্য সূত্রে জানাগেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আসার পর প্রথমে বামনকান্দা রেল জংশনের (রেল স্টেশন) আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার কথা রয়েছে। রেল জংশনের উদ্বোধন শেষে ভাঙ্গা পৌর এলাকার ডা.কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে রাখবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পদ্মার ওপাড় ফরিদপুর জেলাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাধারণ জনগণের মাঝে বইছে উৎসবের আমেজ। একদিকে দেশের গণ মানুষের অধিকার আদায়ের নেত্রী প্রধানমন্ত্রী অন্যদিকে প্রিয় মা মাটি মানুষের নেত্রী তার পিতার বঙ্গবন্ধুর  বাল্য ও রাজনৈতিক স্মৃতিবিজড়িত উপজেলা ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসীন হওয়ার পর এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাঙ্গায় প্রথম সফর ও জনসভা। একই সাথে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ (বর্তমান ডা.কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠ)। জেলার একটি ঐতিহাসিক মাঠ হিসেবে স্থানীয় আওয়ামীলীগ ও সাধারণ জনগণের কাছে বিশেষ গুরুত্ববহন করছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে।  

তৎকালীন সময়ে (স্বাধীনতার পূর্ব) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সেদিনের খোলা মাঠে একটি বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দিতে গোপালগঞ্জ থেকে লঞ্চে করে এমাঠে এসেছিলেন। সেদিন শেখ মুজিবকে সংবর্ধনা দিয়েছিলেন, তার খালাত ভাই ভাঙ্গার নুরপুর গ্রামের মরহুম ছোট খোকা, বড় খোকা, এ্যাডভকেট হায়দার হোসেন, শামসুদ্দিন মোল্লা, মোঃ করম আলী শেখ প্রমুখ। আওয়ামীলীগের সেই সকল নেতারা আজ কেউ বেঁচে নেই। তাদের পরিবারের সন্তানেরা আজও ভাঙ্গা আওয়ামীলীগের স্বপক্ষে কাজ করছেন। কিন্ত সেদিনের মত আর আওয়ামীলীগের দুর্গ আজ অনেকটা বিলিন হয়ে পড়েছে। বিশেষ করে দলীয় কোন্দল আর হাইব্রিড আওয়ামীলীগের অনুপ্রবেশে।

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ভাঙ্গায় আসছেন মহান নেতার কন্যা বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। পিতার বক্তব্য রাখার সেইস্থান একই মাঠে প্রথমবারের মত শেখ হাসিনা আসছেন এবং দেশের উন্নয়ন প্রসঙ্গসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশনামূলক বক্তব্যে রাখবেন সেই আশায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে অধীর অপেক্ষার প্রহরে বৃহত্তর ফরিদপুর জেলা তথা দক্ষিণাঞ্চলের জনগণ অপেক্ষায় আছেন।  

বিশেষত আওয়ামীলীগ সরকারের উন্নয়নের রাজনীতির ধারাবাহিকতায় পদ্মা সেতু, দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার ভাঙ্গা বিশ্ব রোডে প্রথম একপ্রেসওয়ের বদান্যতায় বদলে গেছে ফরিদপুর জেলার আর্থ সামাজিক ও উন্নয়ন ধারা। সর্বশেষ পদ্মার এপার ফরিদপুরের জনগণের জন্য রেললাইন পুনঃনির্মাণের বিষদ ভূমিকায় আওয়ামীলীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চীর কৃতজ্ঞ সকল শ্রেণীর পেশাজীবী ও সাধারণ জনগণ। অনেকের ভাষ্যমতে আওয়ামীলীগ সরকার আছে বলেই দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এত দ্রুত সময়ের রেল লাইন সংযোগ ও রেল চলাচলে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ সম্ভ্যব হয়েছে। আগামী ১০অক্টোবর বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাঙ্গা রেলজংশন আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে রেল সেবা সবার দৌড় গোড়ায় পৌঁছে যাবে বলে অভিমত সুধিজনের। সেদিন এক নতুন মাইলফলক সৃষ্টি হবে ফরিদপুর তথা দক্ষিণাঞ্চলের ২১ জেলায়।

সমাগত ১০ অক্টোবর। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় আসছেন। তার আগমনকে সামনে রেখে ফরিদপুর জেলা সদর থেকে ভাঙ্গা বামনকান্দা রেল জংশন থেকে পৌরসভার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠ ও আশেপাশে শুরু হয়েছে সাজ সাজ রব। এক কথায় ফরিদপুর অঞ্চলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যেন উৎসবের আমেজ বইছে।

সরজমিনে গিয়ে দেখা যায় সড়কজুড়ে টাঙানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিলবোর্ডসহ বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লা ও সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতাদের ব্যানারও নজর কাড়ছে। ভাঙ্গা ইন্টারচেঞ্জসহ পৌরসভার বিভিন্ন মোড়ে, রাস্তার পাশের দেওয়াল ও গাছে গাছে শোভা পাচ্ছে সরকারের উন্নয়নের চিত্র। প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ প্রচারণা অব্যাহত রয়েছে। আওয়ামীলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জনসভার মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন রাস্তায় তোরণ নির্মাণের প্রস্তুতি বেশ সম্পন্নর পথে।
Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ও তাকে উষ্ণ শুভেচ্ছা জানাতে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ,। সম্মানিত অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহা উদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মীর্জা আজম, এসএম কামাল হোসেন, আব্দুর রহমান,জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক,সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ। একই দিন সন্ধ্যায় ভাঙ্গা গ্লোব সেন্টারে কর্মী সভা করেন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন ও নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিশেষ তৎপরতায় দেখভাল করেছেন। ইতোমধ্যে ভাঙ্গা এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সরকারের মেয়াদের শেষ সময়ে দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শনিবারের বর্ধিত সভায় প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণসহ কয়েক লাখ মানুষের সমাগমের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জনসভা সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

ভাঙ্গা সরকারি কেএম কলেজ কমিটির সাবেক সভাপতি ও প্রবীন আওয়ামীলীগ নেতা জালাল আহমেদ বলেন, ১৯৭২ সালের ১২ নভেম্বর ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ( বর্তমান ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসভা করেছিলেন। সৌভাগ্য হয়েছিল সেদিন সেই জনসভায় একজন ছাত্র নেতা হিসেবে আমি বক্তব্য রাখার। আজ আমার মন আবেগ আপ্লত হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনা দেশের একমাত্র উন্নয়নের রাজনীতির নেত্রী প্রধানমন্ত্রী তার পিতার সেই মাঠে একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখবেন। এটা ফরিদপুর জেলা সহ ভাঙ্গার জনগণ ও আওয়ামীলীগের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে নিজের অভিমত প্রকাশ করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা।  


ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পদ্মা সেতুর রেললাইন উদ্বোধন করতে আসছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদ[ফরিদপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের। রেললাইন উদ্বোধনে দক্ষিণবঙ্গের ২১ জেলার জনগণের মধ্যে রেল যাতায়াত ব্যবস্থায় সেতু বন্ধনের সৃষ্টির মাইলফলক তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামীম হক আরও বলেন, প্রধানমন্ত্রী জনসভায় লাখ লাখ মানুষের উপস্থিতির সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, ভাঙ্গার জনপ্রিয় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষ থেকে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভারথনা জানাতে আমরা সুদৃশ্য তোরণ নির্মাণের পাশাপাশি লক্ষাধিক জনগণ উপস্থিতির টার্গেট নিয়ে কাজ করছি। কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে আমরা সবাই উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর কন্যাকে জানাতে চাই ভাঙ্গার মাটি বঙ্গবন্ধুর আদর্শের ঘাঁটি।  

ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আয়ুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আগমন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার উন্নয়নের কাজ সমাপ্ত করা হয়েছে। আমরা ভাঙ্গাবাসী আমাদের প্রিয় নেতার কাছে ফরিদপুরে একটি পাবলিক বিশ্ব বিদ্যালয় ও ভাঙ্গায় একটি ট্রমা সেন্টারের দাবী জানি জানায়। কারন পদ্মা সেতুর পর থেকে দক্ষিনাঅঞ্চলের ২১ জেলার জনগণের জন্য একমাত্র ভাঙ্গা সদর হাসপাতাল বিভিন্ন সময়ে দুর্ঘটনাকবলিত রোগীদের সুচিকিৎসা দিতে হিমশিম খেতে হয় বলে দ্রুত একটি ট্রমা সেন্টার দরকার বলে অভিমত প্রকাশ করেন।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এ রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে জেলা পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনায় পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিতকোন  ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, জেলা প্রশাসনের তত্থায়বধনে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  বিশেষ করে প্রধানমন্ত্রীর জনসভার প্রবেশ পথ নতুন পৌরসভার বটতলা থেকে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পর্যন্ত দৃষ্টি নন্দন পথ নতুন করে নির্মাণ করার পাশাপাশি সড়কের সৌন্দর্যবৃদ্ধি করন করা হয়েছে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সমন্বয়ে।  

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন