ভাঙ্গায় নিহত আলমগীর মাতুব্বর হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেল মানব বন্ধন

মামুনুর রশীদ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
শনিবার, ০২ মার্চ ২০২৪



ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের মো. আলমগীর হোসেন মাতুব্বর হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী স্ত্রী বিলকিস বেগম ও তার স্বজনদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগসহ বাদীপক্ষের জনৈক কাওসার মাতুব্বরের  উপরে হামলা এবং অন্যদের উপরে হামলার করার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বেলা বারোটায় ছোট খাট দিয়া গ্রামের নিহতের বাড়ির সামনের সড়কে মানববন্ধন করে বাদীপক্ষের লোকজনের নিরাপত্তা দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন । মানববন্ধনের আগে নিহতের পরিবারের বাড়ির উঠানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের চাচা মোঃ কাওসার মাতুব্বর। তিনি বলেন, এহত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারকে সহযোগিতা করার অপরাধে কয়েকদিন আগেও  পান্নান মোল্লার নেতৃত্বে আসামিরা তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে।

Advertisement
এঘটনায় তিনি ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে তার পরিবারের লোকজন বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে কাজ করার জন্য ফের বিভিন্নভাবে আসামি পক্ষের লোকজন তাদেরকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন করে আসছে বলে অভিযোগ করেন।

নিহত আলমগীরের স্বজনরা জানান, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে না নিলে ফের হামলা ও মারধরের হুমকি দিচ্ছে। ফলে নিহতের পরিবারের অনেকেই পালিয়ে পালিয়ে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলন ও মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জামাল মাতুব্বর, সাদেক মাতুব্বর, সিরাজ মাতুব্বর, নিহতের কন্যা নিপা বেগম ও স্ত্রী বিলকিস বেগম  প্রমুখ।

উল্লেখ্য ২০২৩  সালের ১৩ই মে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সরোয়ার মাতুব্বর ও সানু মাতুব্বরের নেতৃত্বেদেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আলমগীর হোসেন মাতুব্বরকে নৃশংস ভাবে হত্যা করে। এঘটনায় ১৫ই মে নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে জন অজ্ঞাত আাসামী করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন