ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকে বিল্লালের জয়।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জেলা পরিষদের সদ্য পদত্যাগকারী সদস্য মোঃ বিল্লাল মিয়া।তিনি ঘোড়া প্রতীক নিয়ে
পেয়েছেন ৭৪৩ ভোট।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সমর্থিত ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। ৯টি উপজেলার ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৫৭ ভোট বেশি পেয়ে মোঃ বিল্লাল মিয়া চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার(৯ মার্চ) সকাল ৮টা থেকে টানা বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ফলাফল ঘোষণায় বলেন, সদ্য পদত্যাগকারী জেলা পরিষদের সদস্য মোঃ বিল্লাল মিয়া পেয়েছেন ৭৪৩ ভোট। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ১৩৩ ভোট।
বিজয়ী প্রার্থী মোঃ বিল্লাল মিয়া বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। কিন্তু আল-মামুন সরকার দায়িত্বভার গ্রহণের পর এক বছর পূর্ন হওয়ার আগেই ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

Comments
No comments
Add a comment: