ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৪ দলীয় জোট সমন্বয়ক হেলাল উদ্দিন।

১৪ দলীয় জোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়কের দায়িত্ব পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন।
শনিবার (১৪ অক্টোবর) প্রেসবিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী হাজি মো.হেলাল উদ্দিনকে এ দায়িত্ব প্রদান করেন।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের প্রয়াণে পদটি শূণ্য হয়।
হাজি মো.হেলাল উদ্দিন জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ছোট ভাই। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বাংলাদেশ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ও সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক,প্রচার সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

Comments
No comments
Add a comment: