ব্রাহ্মণবাড়িয়া অন্নদা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলার পৌর শহরের অন্নদা স্কুলের বর্ডিং মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলনের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান৷
স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম শান্তনু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় ১০৮টি ইভেন্টে এক হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাধ্যমিক শিক্ষার নতুন কারিকুলাম অনুসরণ করে যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে।
পাশাপাশি ক্রীড়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য সুনাম ধরে রাখতে হবে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলার পৌর শহরের অন্নদা স্কুলের বর্ডিং মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলনের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়।
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান৷ স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম শান্তনু চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় ১০৮টি ইভেন্টে এক হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাধ্যমিক শিক্ষার নতুন কারিকুলাম অনুসরণ করে যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে। পাশাপাশি ক্রীড়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য সুনাম ধরে রাখতে হবে।আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: