ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
৭দফা দাবিতে বাস্তবায়নের ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে টেংকের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এড. তারেকুর রউফ, সাধারণ সম্পাদক মো: সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জাত2496;য়তাবাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদম মো: আজীজ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে তা প্রকৃত রিক্সা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে পছন্দের ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও ব্যক্তিদের নামে লাইসেন্স দেয়া হয়েছে। আমরা চাই ব্যাটারিচালিত অটোরিক্সার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে। অযথা হয়রানি বন্ধ করতে হবে। সঠিক তদারকির মাধ্যমে শহরে যানজট দূর করতে হবে।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর ৭ দফা দাবীর একটি স্মারক লিপি প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Comments
No comments
Add a comment: