ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের উদ্বোধন করলেন গৃহায়ন মন্ত্রী মোকতাদির চৌধুরী

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪


ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর আয়োজনে সাত দিনব্যাপী ৩৮তম বৈশাখী উৎসব-১৪৩১ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও  ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রবিবার (১৪এপ্রিল) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নববর্ষ হলো এমন একটি দিন যা আমাদের বাংলা ভাষা শহীদ দিবসের মত সার্বজনীন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পালন করার উৎসব নববর্ষ ও শহীদ দিবস। আমাদের সমাজের এক ধরনে মানুষ আছে তবে ঠিক মানুষ রুপে শুভা পায় না। এদেরকে এখনো পাকিস্থানের ভূত কাদে চেপে আছে। এরা মানুষের মাঝে ধর্মান্ধতা ছড়িয়ে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। অথচ আজকে শত শত মানুষ এই আনন্দ উৎসব পালনে ঘর থেকে বের হয়ে আসছে।

Advertisement

তিনি আরো বলেন, বৈশাখকে আগে সামাজিকভাবে অনেক গুরুত্ব দেয়া হতো। এখন আমরা সেখান থেকে অনেক দূরে চলে এসেছি। বৈশাখ মাসের চেয়ে ইংরেজি বর্ষবরণকে বেশি গুরুত্ব দেই। বাংলাদেশ বাঙালিদের দেশ। বাঙালির দেশ যতদিন থাকবে ততদিন বাঙালির সংস্কৃতির চর্চা থাকবে। রাজনীতি ও সংস্কৃতির সম্মিলন প্রয়োজন। এই দুটো ছাড়া দেশকে সঠিক মাপকাঠিতে পাওয়া যাবে না। সেজন্য রাজনৈতিক কর্মীদের এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

বৈশাখী উৎসব মেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দূস, স্বাচিপ নেতা আবু সাঈদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সাত দিনব্যাপী বৈশাখী উৎসব চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন