ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা প্রদান।

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় পৌরশহরস্থ কাউতলি নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরামুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, পৌর মেয়র নায়ার কবির প্রমুখ।
অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের জন্য শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়। পরে জেলার প্রত্যেক উপজেলা হতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষারথীদের সমন্বয়ের কুচকাওয়াজ প্যারেড ও ডিসপ্লে প্রদর্শণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

Comments
No comments
Add a comment: