ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে চাকরি পেলো ৭১ জন।

চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে ১২০ টাকা।
বুধবার (১৩ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন ড্রিল শেড নতুন চাকরি পাওয়া ছেলে-মেয়েদের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।এতে ৬০ জন ছেলে ও ১১ জন মেয়ে নির্বাচিত হয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় শেষে ৪৬৩ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। এর মধ্যে ৪৬১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহ কর2503; মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য ২৮৯ জন উত্তীর্ণ হন। মৌখিক (ভাইভা) পরীক্ষায় ২৮৯ অংশগ্রহণকারীর মধ্যে চূড়ান্তভাবে ৭১ জন (৬০ জন ছেলে ও ১১ জন মেয়ে) মনোনীত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, সততা ও নিরপেক্ষতার সঙ্গে মূল্যায়নের ভিত্তিতে ৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে যোগ্যতা ও মেধাকে মূল্যায়ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াটির প্রতি সাধারণ মানুষ আস্থা রেখেছিল। আমরাও সঠিক কাজটি করতে পেরেছি। ১২০ টাকা তাদের আবেদন খরচের বিনিময়ে এ চাকরি হয়েছে, এর বাহিরে আর কোনো সুযোগ নাই।

Comments
No comments
Add a comment: