ব্রাহ্মণবাড়িয়ার ৪টি ইউনিটের যুবলীগের কমিটি ঘোষণা ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চারটি ইউনিটের পুরনোদেরকে দিয়েই নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা যুবলীগ।
ইউনিটগুলো হচ্ছে সদর উপজেলা, বিজয়নগর উপজেলা, বাঞ্ছারামপুর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা।বৃহস্পতিবার (২ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের প্যাডে এই কমিটিগুলোর অনুমোদনের করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাড. মো. শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস।ঘোষিত আংশিক কমিটির পদপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের আংশিক কমিটির সভাপতি মো. আলী আজম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রানা ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল আহমেদ।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শাখা যুবলীগের আংশিক কমিটির সভাপতি আল-আমিন সওদাগর, সহসভাপতি আমজাদ হোসেন রনি, সহসভাপতি মো. এমরান হú7;সেন মাসুদ এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন লিটন।বিজয়নগর উপজেলা যুবলীগের আংশিক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি মুখলেসুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. রাসেল খান। বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের আংশিক কমিটির সভাপতি সমাপ্ত রঞ্জন সাহা, সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক আবু নাছির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু এবং সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিনউক্ত কমিটিসমূহকে আগামী ৬০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা যুবলীগের অনুমোদনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে উল্লেখ্য, গত বছরে ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি যুবলীগের ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সকল কাউন্সিলরের সিদ্ধান্তে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

Comments
No comments
Add a comment: