ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় এক হাজার শীতবস্ত্র বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়া ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান আনছারির উদ্যাগে এক হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।২৪ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় হুমায়ন কবির বিদ্যা নিকেতনে পাইকপাড়া সহ আশপাশের এলাকার দরিদ্র মানুষের মধ্যে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। প্যানেল মেয়র ও ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান আনছারির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.হেলাল উদ্দিন,সাবেক জেলা আওয়ামী লীগের নেতা স্বপন রায়,জেলা যুবলীগ দপ্তর সম্পাদক লিটন রায় প্রমূখ।
এসময় প্রচন্ড শীতার্ত মানুষে কম্বল পেয়ে অনেক খুশি হয়।

Comments
No comments
Add a comment: