ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন শিক্ষক নেতা সাজু।

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। 

রবিবার (৮ অক্টোবর) রাতে রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সন্তান শাহজাহান আলম সাজু স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

Advertisement

স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটি নিজের করতে মরিয়া আওয়ামী লীগ।সর্বশেষ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি থেকে বহিস্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঞাকে সমর্থন দেয় আওয়ামী লীগ।সে সময় আওয়ামী লীগের মনোনয়ন পেতে যারা মনোনয়নপত্র ক্রয় করেছিলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা প্রত্যাহার করে নেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের শেষ নাগাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ফলে উপনির্বাচনে যিনি জয়লাভ করেন তিনি এক মাসের মতো এমপি থাকতে পারবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা ৬ বারের এমপি ছিলেন। এছাড়াও একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত মঙ্গলবার (৪ অক্টোবর) আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৫ নভেম্বর।

উল্লেখ্য যে, গত ৬ ও ৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের  উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা মনোনয়নের জন্য ১৬ জন বিভিন্ন পদবীর নেতা ফরম সংগ্রহ ও জমা করেন। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন