ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৬জন নৌকার মাঝি হতে চান।

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন ভোট ৫ নভেম্বর।
গত ৩০ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য ও বিএনপির সময়ে প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঞার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংশ্লীষ্ট দলীয় সূত্রে জানা যায় ১৯৭৩ সালের পর এই আসনে নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী ছিল না। এবার সেই সুযোগ হাত ছাড়া করতে নারাজ স্থানীয় নেতাকর্মীরা। এদিকে এই আসনের উপ-নির্বাচনে অংশ নিয়ে নৌকার মাঝি হতে চান অনেকেই।
সর্বশেষ তথ্য অনুযায়ী পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), মঈন উদ্দিন মঈন, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, অ্যাডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সাংবাদিক এমডি জালাল, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, হাজী ছফিউল্লাহ মিয়া, শাহ মফিজ, প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ), আঃ হান্নান রতন ও প্রয়াত আবদুস সাত্তার ভুঁইয়ার পুত্র মাইনুল হাসান তুষার।

Comments
No comments
Add a comment: