ব্রাহ্মণবাড়িয়ায় দূর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পারাপার সময় বিপরীত দিকে হতে আসা মাইক্রোবাস চাপায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া খাজা গরীবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সৈয়দ শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকার পশ্চিম মেড্ডার শরীফপুরের মৃত সৈয়দ নূর তাজ মোল্লার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরাইলের কুট্রাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ছেলের গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সকালে তিনি তার ছেলের দোকানে যান। সেখানে থেকে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃত ঘোষণা করার পর বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে যায় হয়েছে। আমরা বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
No comments
Add a comment: