ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা।

বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় মতামত ব্যক্ত করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বাবুল,
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ প্রমুখ। উক্ত প্রস্তুতিমুলক সভায় জেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Comments
No comments
Add a comment: