ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।

মো খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩


ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলো কর্তৃক এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৩ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার(২৩ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ উৎসব শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন আনন্দলোক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা। এ উৎসবে এসে একসঙ্গে অনেক বন্ধু ও সহপাঠীর দেখা পেয়ে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা।মেঘযুক্ত আকাশ উপেক্ষা করে সকাল থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে শেখ রশিদ মোহাম্মদ আনসারি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে । সে বলে, ‘আমি এখন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হয়েছি।আমার অনেক বন্ধু ভর্তি হয়েছে ঢাকার নটর ডেম কলেজসহ বিভিন্ন কলেজে। উৎসবে এসে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো।ব্রাহ্মণবাড়িয়া সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়  থেকে আরোভা ইসলাম এসেছে সংবর্ধনা অনুষ্ঠানে। সে জিপিএ-৫ পেয়েছে।আরোভা জানায়, উৎসবে এসে তার দারুণ লাগছে।এখানে এসে বিভিন্ন এলাকার বন্ধুদের সঙ্গে বড় পরিসরে মেশার সুযোগ পেয়েছে। নতুন অনেকের সঙ্গে পরিচয়ও হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানান।এছাড়াও এসএসসি তে জিপিএ ৫ প্রাপ্ত ফাতেমা আক্তার , অর্পিতা দেবনাথ, দিয়া ভৌমিক, আনিসক ইসলাম গান পরিবেশন করে অনুভতি প্রকাশ করে। 

Advertisement

দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহিন মৃধা, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক কাদের মাহমুদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান  প্রধান শিক্ষক প্রমুখ।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে দুজন চিকিৎসকের সমন্বয়ে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদত হোসেন।

প্রথম আলোর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মাদকবিরোধী শপথ পাঠ করান ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক এবং ইংরেজি প্রভাষক শাহিন মৃধা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বপ্নকে ডানা মেলতে দিতে হবে। অতীত যেন আমাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে। অতীতকে আঁকড়ে ধরে সামনে এগোনো যায় না। তাই স্বপ্ন দেখতে হবে।বড় স্বপ্ন দেখতে হবে।মাদকের স্পর্শ থেকে দূরে থাকতে হবে।মাদককে সব সময় না বলতে হবে।এসএসসি তে যে ভাল ফলাফল করেছেন তা পরবর্তীতে ধরে রাখতে হবে আপনারা এসএসসি ও এইচএসসি তে ভাল ফলাফল করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ লাভ করতে হবে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন