ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম ও ওলামাদের সাথে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৪ নভেম্বর ) দুপুর সাঁড়ে ১২ টায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার কেন্দ্রে মতবিনিময় সভা আয়োজন করা হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সম্মানিত গভর্ণর ও বেসরকারি বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি র আ মউবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি সিবগাতুল্লাহ নূর, পিপি এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেনসহ ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব, মুহতামিম এবং সাংবাদিকবৃন্দ।

Comments
No comments
Add a comment: