ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির অটোরিক্সা খাদে পরে নিহত ১ আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় সদরে আসার পথে অজ্ঞাত গাড়ি ধাক্কায় খাদে পড়ে মিজান (২৭) নামের এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জানা গেলেও তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় চালক সহ আরও দুইজন আহত হয়েছেন।কোন গাড়ি সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে রাস্তার খাদে ফেলে দিয়েছে তা বলতে পারছে না।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল কাদের বলেন, আখাউড়া উপজেলার ধরখার থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সদরের উদ্দেশে ছেড়ে আসে। পথে অজ্ঞাত কোনো গাড়ী আটোরিকশাটিকে ধাক্কা দিলে তা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা অটোরিকশার চালকসহ আহত আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে। তবে কোন গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। হাসপাতালে গিয়ে আহতদের কাছ থেকে বিস্তারিত জেনে বলা যাবে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে। এরপর পুলিশের কোন করণীয় থাকলে ব্যবস্থা নিবে।

Comments
No comments
Add a comment: