ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা চেয়ারম্যান পদে জয়ী যারা।

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান আনারস প্রতীকের জয় লাভ করেছেন। এদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা এবং জেলা আওয়ামী লীগ সহ সভাপতিকে হারিয়ে জয়ী হয়েছেন ছাত্রলীগের নেতা।
গতকাল বুধবার(৫ জুন) চতুর্থ ধাপে সকাল ৮ টা থেকে বিকার ৪টা পর্যন্ত তিন উপজেলায় ভোট গ্রহণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়,নবীনগরে উপজেলা বিএনপির উপদেষ্টা থেকে বহিষ্কৃত ফারুক আহমেদ আনারস প্রতীকে ৫৮ হাজার ৩৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড় প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পেয়েছেন ২৫ হাজার ৬৮১ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যানপদে মাওলানা মেহেদী হাসান (চশমা) ও মিসেস মাহমুদা আক্তার শিউলি ফুটবল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজয়নগরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কৃত মো. আল জাবের আনারস প্রতীকে ৪৫ হাজার ১৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোখলেছুর রহমান লিটন মুন্সি (বৈদ্যুতিক বাল্ব) ও হালিমা আক্তার(ফুটবল) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (শোভন) প্রতীক আনারস প্রতীকে ৯২ হাজার ৫৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪১৪ ভোট। ভাইস চেয়ারম্যানপদে রবিউল আলম (আইসক্রিম) ও আফরিন সেতু(জুঁই) ফুটবল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মামুন বলেন, সদরে শাহাদাৎ হোসেন, বিজয়নগরে মো. আল জাবের এবং নবীনগরে ফারুক আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিন উপজেলায় ভোটকেন্দ্রে বিভিন্ন অভিযোগে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Comments
No comments
Add a comment: