ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়মুক্তি পেলেন নাসির-তামিমা

ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। আদালত রায়ে উল্লেখ করেন, আসামিদের ব495;রুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তাদের খালাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, তাকে যথাযথভাবে তালাক না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাসির ও তামিমার পক্ষে এই রায় দেন।

Comments
No comments
Add a comment: