বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

অনলাইন ডেস্ক।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। আর নির্বাচিত হয়েই বোর্ড সভায় শৃঙ্খলা ফেরাতে কড়া নির্দেশনা দিয়েছেন আমিনুল।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় সভাপতি পদে প্রার্থী হন আমিনুল। সেখানে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটেই সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হয়ে সংবাদ সম্মলেনে আমিনুল জানান, এখন থেকে বিসিবির বোর্ডসভায় মোবাইল নিষিদ্ধ। তিনি বলেন, ‘সম্মান রেখেই আমি বলছি, আমরা সবাই পরিণত। সবাই কাজের নিয়ম মেনে চলার চেষ্টা করব। পরবর্তী বোর্ড মিটিংয়ে আর ফোন অ্যালাউ করব না। চেষ্টা করব, পেশাদার বোর্ড হিসেবে কাজ করার। কেউ যদি করে থাকে, এটা কোনো ভালো চর্চা নয়।’

Advertisement

আমিনুলের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট। ফারুক বলেন, ‘অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকলেও আমাদের মূল লক্ষ্য একটাই—বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া। সবাই মিলে একসঙ্গে কাজ করলেই সেটা সম্ভব।’অন্যদিকে, নতুন পরিচালক খালেদ মাসুদ জানান, ‘আমাদের ক্রিকেট আরও ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই মিলে দল হিসেবে কাজ করে ভালো একটা ক্রিকেট অবকাঠামো গড়ে তুলতে হবে।’

এর আগে, বিভিন্ন সময় বোর্ড পরিচালকদের অনেক গোপন তথ্য বা বিষয় প্রকাশ্যে চলে এসেছে। এমনকি নিজেদের গোপন বার্তার স্ক্রিনশটও প্রকাশ্যে এসেছে। নির্বাচনী সময়ে বিসিবি নীতিনির্ধারকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল বিষয়টি। তথ্য ফাঁস রোধে পরিচালনা পর্ষদের সভায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত সভাপতি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন