বোরহানউদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবসে মেলায় বোরহানউদ্দিন কৃষি অফিস শ্রেষ্ঠত্ব অর্জন

" উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ " এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে তিন দিন ব্যাপি মেলার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৯-৯-২৩ইং) বিকেলে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো : রায়হান -উজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান - উজ্জামান তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো আপনারা জনসম্মুখে ফুটিয়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন তার বাস্তবতার প্রমান রেখেছেন, এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আপনারা অগ্রগামি হিসেবে কাজ করলে এদেশের মানুষ তার সুফল ভোগ করতে পারবে।
আলোচনা সভা শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবং পুরস্কার বিতরণ করেন। তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার প্রথম স্থান অধিকার করেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস। এসময় বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডলের হাতে পুরস্কার তুলে দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান উজ্জামান সহ বিশেষ অতিথি বৃন্দ।

Comments
No comments
Add a comment: