বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি মাসুদুল হক মাসুদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রজনতা ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিকরাইল ইউনিয়ন ছাত্র জনতার আয়োজনে মানববন্ধনে অংশ নেয় সর্বস্তরের জনগণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। বক্তারা জানান, আসামি পলাতক থাকলেও তার অবৈধ বালু ব্যবসা অব্যাহত রেখেছে তার স্ত্রী শেফালী বেগম। এছাড়া তার অনুসারীরা এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছে বলে অভিযোগ ওঠে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন শেষে সিরাজকান্দীতে হামলায় ছাত্রদের আহত করা হয় এবং টাঙ্গাইল শহরে গুলিতে দুইজন নিহত হয়। পরে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আহ্বান জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

Comments
No comments
Add a comment: