বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবির আরিফ সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ ( ৪৭ ব্যাচ) শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। আরিফ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বনয়কের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের স্বচিন্তন নামে একটা পাঠচক্র করতেন।
বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৭ জুলাই রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী ৮/৯ জনের একটি দল আরিফকে তুলে নিয়ে যায়। পরে তাকে বনানী থানায় সেতু ভবনে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়। ৬ দিনের রিমান্ড শেষে ৩ আগষ্ট তাকে জামিন দেওয়া হয়।

Comments
No comments
Add a comment: