বেতিল চর যুব শক্তির আয়োজন ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জে বেতিল চর যুব শক্তির আয়োজন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ মার্চ) বিকেলে বেতিল চর দক্ষিণ পাড়া মাঠ চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মন্জু সিকদার।
সন্মানিত অতিথি হিসেবে ছিলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, সদস্য এম এ কাশেম, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহিরুল, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ব্যাপারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ সাইদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহা- আলম মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক জামাত আলী প্রামানিক, সদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল খন্দকার, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।
এ খেলায় সভাপত্বি করেন সদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল রাজ্জাক। খেলায় বেতিল একাদশ ট্রাইবেকার শটে খুকনী একাদশকে দুই গোলে হারিয়ে বিজয়ী হয়।পরে বিজয়ী দলের হাতে চ্যম্পিয়ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর রহমান মন্জু সিকদার বলেন মাদক যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ফলে বাড়ছে অপরাধ। তাই, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মনে করেন তিনি।

Comments
No comments
Add a comment: