বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

সফিকুল ইসলাম রানা।
বুধবার, ১৬ জুলাই ২০২৫

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার আর আমাদের মাঝে নেই।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই বীর মুক্তিযোদ্ধা একাধারে ছিলেন সমাজসেবক, অভিভাবক এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর মৃত্যুতে গ্রামবাসীসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী। পরিবার ও আত্মীয়স্বজনরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী ও সদালাপী মানুষ। ব্যক্তিগত জীবনে কঠোর পরিশ্রমী ও ন্যায়পরায়ণ ছিলেন তিনি।মঙ্গলবার বাদ জোহরের নামাজের পর বীর মুক্&
Advertisement
#2468;িযোদ্ধা আব্দুল কাদের সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
পরে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পারিবারিক ও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে। জানাজা শেষে তাঁকে ঘনিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
প্রতিবেশী আব্দুল ওয়াদুদ মাষ্টার আবেগভরে বলেন, তিনি শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাঁর মৃত্যুতে আমরা যেন একজন নির্ভরতার জায়গা হারালাম।স্থানীয়দের মতে, তাঁর মতো মানুষ যুগে যুগে একবারই জন্ম নেয়। জীবদ্দশায় তিনি যেভাবে মানুষকে ভালোবেসেছেন, সেভাবেই সবাই তাঁকে আজ শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানিয়েছে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন