বিসিবির পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা দৌলা?

স্পোর্টস ডেস্ক
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইশফাক আহসান।

যদিও সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইশফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়।বিতর্কিত ইশফাকের জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলার নাম শোনা যাচ্ছে। তার পরিচালক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। বিসিবি ও বিভিন্ন মাধ্যমে রুবাবার নাম জানা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি ইস্যু হয়নি।   কে এই রুবাবা দৌলা?রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।

এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন।খেলাধুলার সঙ্গে রুবাবা দৌলার সম্পৃক্ততা বহুদিনের। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও 
Advertisement
474;ালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। রুবাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। বহুমুখী পেশাগত জীবনের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রুবাবা। অবসরে তিনি গলফ খেলতে পছন্দ করেন। ছোটবেলায় তার ইচ্ছা ছিল আইনজীবী হওয়ার।

প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম রুবাবা দৌলার ফুফু ও শিল্পী কামরুল হাসান তার মামা হওয়ায় পারিবারিকভাবে শিল্প-সংস্কৃতির আবহে বড় হয়েছেন। সংগীতের প্রতি আগ্রহও জন্মেছিল ছোটবেলা থেকেই। তিনি এখনও নিয়মিত গানের চর্চা করেন। জি সিরিজের ব্যানারে মুক্তিপ্রাপ্ত মিক্সড অ্যালবাম ‘যাবে যদি চল’-এ দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। দীর্ঘ পেশাগত জীবনে অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন রুবাবা দৌলা। ২০০৬ সালে ‘অনন্যা শীর্ষ দশ নারী’ পুরস্কারে ভূষিত হন তিনি। পরে আন্তর্জাতিক পর্যায়েও তিনি বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন, যার মধ্যে রয়েছে Women in Mobile Asia ও South Asian Business Excellence Award।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন