বিসিএস পরীক্ষার্থীদের জন্য ৬টি বাসের ব্যবস্থা করেছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

আবু তাহের, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


আসন্ন ৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল ১০ অক্টোবর (শুক্রবার) ঢাকাগামী ৬টি বিশেষ বাসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পরীক্ষার প্রবেশপত্রধারী শিক্ষার্থীরাই এই বিশেষ পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন।

জানা যায়, ৪৯তম বিসিএস পরীক্ষার সব কেন্দ্র রাজধানী ঢাকায় নির্ধারিত হওয়ায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন এই যাতায়াত সুবিধার উদ্যোগ নেয়। এ কাজে প্রশাসনের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সার্বিক সহযোগিতা করেছে। এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে পরিবহন সুবিধার দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী নওশাদ আল সাইম বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবে।'

Advertisement

‘নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির’ ফেসবুক গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ করে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর জন্য এই পরিবহন ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও রুটে তিনটি করে মোট ছয়টি বাস চলবে। বাসগুলো আগামীকাল ভোর সাড়ে ৪টায় নজরুল ভাস্কর্য থেকে ছেড়ে যাবে।

প্রকাশিত সিটপ্ল্যান অনুযায়ী, প্রতিটি বাসের প্রথমাংশ নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত, এবং গন্তব্য অনুযায়ী পরীক্ষার্থীদের বাস নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, 'পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাসের জন্য স্মারকলিপি দিয়েছিলাম এবং এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করেছি।'

শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির জানান, 'প্রশাসনের উদ্যোগে বাস সেবা নিশ্চিত হয়েছে। আমরা পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত, সিটপ্ল্যান তৈরি ও সমন্বয়ের কাজ করেছি। আমাদের লক্ষ্য ছিল পরীক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে যাত্রা নির্বিঘ্ন করা।'

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. আহমেদ শাকিল হাসমী বলেন, 'শিক্ষার্থীদের আবেদনের পর উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাঁর নির্দেশনায় এই বিশেষ বাস সেবার ব্যবস্থা করা হয়েছে।'


Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা