বিসিএস ক্যাডার হলেন বাবার সঙ্গে চা বিক্রি করা বেলায়েত হোসেন

অনলাইন ডেস্ক
রবিবার, ১৩ আগষ্ট ২০২৩


বেলায়েত হোসেন ইমরোজের বাবা পেশায় একজন চা দোকানি। তাদের সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। দীর্ঘদিন বাবার সঙ্গে তিনি চা বিক্রি করেছিলেন। শৈশব-কৈশোরের অধিকাংশ পড়াশোনা বাবার দোকানে বসেই করতে হয়েছে। আজ সেই ছেলেটা ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বেলায়েত হোসেন ইমরোজ শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুরের শামসুল তালুকদারের ছেলে। তিনি ৩১ নম্বর পশ্চিম বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৬ সালে প্রাথমিক বৃত্তিলাভ করেন। ২০১২ সালে বিনোদপুর মৌলভী কান্দি দাখিল মাদরাসা থেকে তিনি জিপিএ-৫ পেয়ে দাখিল এবং ২০১৪ সালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন তিনি।


বেলায়েত বলেন, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। দীর্ঘ এ যাত্রার বাকি পথটুকুও যেন সফলতার সঙ্গে পাড়ি দিতে পারি, সে জন্য সবার দোয়া চাই। বেলায়েতের বাবা শামসুল তালুকদার বলেন, আমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি। সবসময় তার প্রয়োজন মতো টাকা-পয়সা ও পরিবেশ আমি দিতে পারিনি। আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।

Advertisement
 দরিদ্রতার কশাঘাতে পিষ্ট ও পড়াশোনা না জানা মা-বাবার সন্তান হওয়ার কারণে শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তাকে অভাব-অনটনের সঙ্গে লড়াই করতে হয়েছে। কিন্তু হার না মানা মানসিকতা ও নিজের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাস তাকে আজ এতদূর নিয়ে এসেছে।
সফলতার সংগ্রাম আর দুর্গম পথ পাড়ি দিয়ে এতদূর আসার পেছনে যাদের অবদান, সেই মা-বাবা, সহধর্মিণী, পরিবার-পরিজন, শিক্ষক, বন্ধুবান্ধব ও কাছের ছোট ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেলায়েত।

Comments

Fahim Haque

Congratulations viaya ❤️

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন