বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

স্পোর্টস ডেস্ক
রবিবার, ১৯ জুলাই ২০২৬

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। যে কোনো এক দল উঁচিয়ে ধরবে সোনালি রঙয়ের ট্রফি।

ট্রফি নিয়ে অনেকের কৌতূহল আছে, চ্যাম্পিয়ন দল কি আসল ট্রফি পায় নাকি রেপ্লিকা? উত্তরটা হচ্ছে, ফিফা বিশ্বকাপজয়ী দলগুলো আসল ট্রফিটি নিজেদের কাছে রাখার সুযোগ পায় না।

বিশ্বকাপ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দল মাঠে আসল ট্রফি নিয়ে সাময়িকভাবে উদযাপন করলেও আনুষ্ঠানিক উদযাপনের পরপরই আসল ট্রফিটি নিরাপত্তার খাতিরে ফিরিয়ে নেওয়া হয় এবং চ্যাম্পিয়ন দলকে এর পরিবর্তে বিজয়ী দেশের নাম খোদাই করা সোনা জড়ানো ব্রোঞ্জ-অ্যালয়ের (পিতল) একটি হুবহু ‘রেপ্লিকা’ বা নকল ট্রফি দেওয়া হয়।

মূল ট্রফিটি, যা আসল সোনা দিয়ে তৈরি এবং এর গায়ে সব বিশ্বকাপ জয়ী দেশের নাম খোদাই করা থাকে, তা সারা বছর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ফুটবল জাদুঘরে সংরক্ষিত থাকে। তবে বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন ট্যুর বা আনুষ্ঠানিক প্রদর্শনীতে এটি ব্যবহার করা হয়।

আসল বিশ্বকাপ ট্রফিটি জুল রিমে ট্রফি নামে পরিচিত ছিল। ফরাসি ভাস্কর আবেল লাফ্লুর এটির নকশা করেছিলেন এবং এতে প্রাচীন গ্রীক বিজয়ের দেবী 'নাইকি'-এর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছিল।

Advertisement

ট্রফিটি ৩৫ সেন্টিমিটার (১৩.৮ ইঞ্চি) লম্বা এবং এর ওজন ছিল ৩.৮ কেজি (৮.৪ পাউন্ড)। এটি সোনা জড়ানো রুপা দিয়ে তৈরি করা হয়েছিল। তৎকালীন টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর ব্রাজিল চিরতরে জুল রিমে ট্রফিটি নিজেদের করে পায়। পরবর্তীতে ট্রফিটি ব্রাজিলের একটি জাদুঘরে রাখা হয়েছিল।

জুলে রিমে ট্রফি দু'বার চুরি হয়েছিল। প্রথমবার ১৯৬৬ সালে ইংল্যান্ডে জনসাধারণের জন্য প্রদর্শনীর সময় এটি চুরি হয়। পরে দক্ষিণ লন্ডনের একটি ঝোপের নিচে পিকলস নামের একটি কুকুর ট্রফিটি খুঁজে পায়।

দ্বিতীয়বার ১৯৮৩ সালে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর থেকে এটি চুরি হয়। সেই ট্রফি আর কখনো উদ্ধার করা যায়নি। বিশ্বজুড়ে একটি বিশ্বাস প্রতিষ্ঠিত আছে, সেটি গলিয়ে ফেলা হয়েছিল।

জুল রিমে ট্রফি যুগে বিশ্বকাপ জেতা দলগুলো হলো উরুগুয়ে (১৯৩০ ও ১৯৫০), ইতালি (১৯৩৪ ও ১৯৩৮), জার্মানি (১৯৫৪), ব্রাজিল (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) ও ইংল্যান্ড (১৯৬৬)। ১৯৭০ সালের টুর্নামেন্টের পর একটি নতুন ট্রফি চালু করা হয়। ১৯৭১ সালে ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা এটির নকশা করেন। বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটি ১৯৭৪ সালের টুর্নামেন্ট থেকে দেওয়া হচ্ছে এবং এটি ইতালিভিত্তিক প্রতিষ্ঠান ‘জিডিই বার্টোনি’ তৈরি করে থাকে।

১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ট্রফিটিতে দুজন বিজয়ী মানুষের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যারা হাত দিয়ে পুরো পৃথিবীটাকে ধরে রেখেছেন। ট্রফিটি ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) লম্বা এবং এর ওজন ৬.২ কেজি (১৩.৭ পাউন্ড)।

বর্তমান ট্রফিটি চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ জেতা দল হলো জার্মানি (১৯৭৪, ১৯৯০ ও ২০১৪), আর্জেন্টিনা (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২), ইতালি (১৯৮২ ও ২০০৬), ব্রাজিল (১৯৯৪ ও ২০০২), ফ্রান্স (১৯৯৮ ও ২০১৮) ও স্পেন (২০১০)।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন