বিজয়া দশমীতে মেতেছে সিঁদুর খেলায় ভক্তরা।

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের বেলায় ভক্তদের মাঝে সর্বত্র বিষাদের সুর লক্ষ্য করা গেছে। পাশাপাশি এদিন দুর্গাদেবী মহিষাসুরকে পরাজিত করে বিজয় অর্জন করায় বিজয়ের আনন্দে মেতে ওঠেন ভক্তরা। একদিকে বিদায়ের বেদনা, অন্য দিকে বিজয়ের আনন্দে বিজয়া দশমী পূজা উদযাপন করছেন ভক্তরা।

পুরোহিতের বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে সকালে দর্পণ বিসর্জন করা হয়। এরমধ্য দিয়ে মা-দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায় লগ্নে অনেক ভক্ত কান্নায় ভেঙে পড়েন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা খালপাড়, পৌদ্দার বাড়ি, রামঠাকুর আশ্রম, গগন সাহাবাড়ি রোড সার্বজনীন পূজামণ্ডপ এবং টাউন সার্বজনীন পূজামণ্ডপ, শ্রী শ্রীয় আনন্দময়ী কালিবারি মন্দির, কান্দিপাডা জগন্নাথ মন্দির, দক্ষিন কালিবারি জয়কালি মন্দির, শিমরাইলকান্দির, মধ্যপারা পূজা মন্ডপে সিঁদুর খেলায় অংশ নেন সব বয়সের ভক্তরা।

এ সময় শ্রী শ্রী আনন্দময়ী কালিবারি মন্দিরে পূজামণ্ডপে উপস্থিত পার্থ কুমার শীল, অপরুপা শীল, গিতা রানী শীল ও শিল্পী শীল জানান, তারা দেবী দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন- মা যেন সবাইকে সুখে শান্তিতে রাখেন প্রতিটি মুহূর্ত। দেশের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে থাকে সেই প্রার্থনাও করেছেন তারা।

Advertisement
একই কথা জানান জেলা শহরের রামঠাকুর ক্লাবের পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেয়া অভয় মালাকা, রিপা সেনও আকাশ মালাকার। তারা জানান, মায়ের বিদায়ের সুরে যেমন কষ্ট হচ্ছে, তেমনি আবার আসবে বলে মনে সান্ত্বনা পাচ্ছি। এরই মাঝে আগামী এক বছর স্বামী সংসারে যেন ভালো থাকি- সেই প্রার্থনা করছি। পাশাপাশি সিঁদুর খেলার মাধ্যমে আমাদের প্রত্যাশা- মা আমাদেরকে সুখে শান্তিতে রাখবেন। পরে সুখ শান্তির প্রত্যাশায় একে অপরকে সিঁথিতে সিঁদুর দিয়ে দেন।

দক্ষিন কালিবারি জয়কালি মন্দিরে পূজামণ্ডপের পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী জানান, দেবী দুর্গা অশুভ শক্তি অসুরকে দশম দিনে পরাজিত করেন। সেটি পৌরাণিক কাহিনিতে বিস্তারিত বর্ণনা করা আছে। আজ বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ভক্তকুলে বিজয়ের আনন্দ বিরাজ করছে। অন্য দিকে মায়ের বিদায়ের বেলায় প্রতিটি ভক্তের মনে বিষাদের বেদনা বিরাজ করছে। সকালে দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় মূল আনুষ্ঠানিকতা।ব্রাহ্মণবাড়িয়ায় রাত ১১ টাই প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাস হোসেন বলেন, সদর উপজেলার ৭৯টি মণ্ডপেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বছর জেলা সদরসহ নয় উপজেলায় মোট ৬০২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার জেলায় সবচেয়ে বেশি ১৪৮টি মণ্ডপে পূজা হয় নাসিরনগর উপজেলায়। এছাড়া নবীনগরে ১৩৩টি, সদরে ৭৯টি, বিজয়নগরে ৫৭টি, কসবায় ৫২টি, সরাইলে ৪৮টি, বাঞ্ছারামপুরে ৪৬টি, আখাউড়ায় ২৩টি এবং আশুগঞ্জে ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। 

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন