বিজয়নগরে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার উদ্বোধন।

মুক্তিযুদ্ধের তীর্থভূমি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরে পর্যটন সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে নির্মিত মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বৃহস্পতিবার(৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নেই মুকন্দপুরে আয়োজিত উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার উদ্বোধন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, বিজয়নগরে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর থানা ভারপ্রাপ্ত অফিসার(ওসি) রাজু আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আব্দুল ওয়াহিদ খান লাভলু, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারমযান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযেদ্ধাবৃন্দ ও উপজেলার প্রশাসনের নেতৃবৃন্দ।
এছাড়াও মতবিনিময় সভায় জেলা ও সদর উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

Comments
No comments
Add a comment: