বিজয়নগরে ইসরাইলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘রক্তাক্ত ফিলিস্তিন, বিবর্ণ মানবতা’ মার্কিনিদের দালাল ইসরাইলি আগ্রাসন ও নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ করাসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।উপজেলার মির্জাপুর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা বিল্লাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, ওয়ার্কার্স পার্টি নেতা সঞ্জয় রায় পোদ্দার, আবদুল আজিজ, সন্তোষ মোহন ঋষি, সাগর দও, দুলাল মিয়া, বেদন মিয়া, ঝন্টুরাজ পাল, জামির মিয়া প্রমুখ।

Advertisement

সমাবেশে বক্তারা মার্কিনিদের দালাল ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এত বছর ধরে ইসরাইলিরা গাজাসহ সমস্ত ফিলিস্তিনে মানুষ ও শিশু হত্যা চালিয়ে আসছে।ফিলিস্তিন বাসভূমি দখল করে অবৈধ ইহুদী বসতি স্থাপন করেছে। সর্বশেষ তারা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে পানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়েছে।তারা ইতোমধ্যে ঘোষণা করেছে যে গাজাকে তারা জনমানবহীন দ্বীপে পরিণত করবে। ফিলিস্তিনকে ধ্বংস করতে পশ্চিমা শক্তি এক হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী পাঠিয়েছে।ফিলিস্তিনিদের সামনে তার নিজ বাসভূমির জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ এদেশের শান্তিকামী মানুষ সব সময় ফিলিস্তিনের সঙ্গে আছে।আমরা যুদ্ধ নয় শান্তি চাই। স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রই একমাত্র সমাধান। পশ্চিমাদের সাম্রাজ্যবাদ নীতি পরিহার করে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে ফিলিস্তিনদের দাবিতে সমর্থন করা এবং ইসরাঈলের আগ্রাসন ও দমনপীড়ন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া। 

Comments

No comments

Add a comment:

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী